জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হলো “ফ্রেন্ডশিপ ক্যাম্প”। আজ ৩১ জুলাই, শুক্রবার দিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।
আয়োজনে রোভার স্কাউটিংয়ের নিয়মিত কার্যক্রম, ফ্ল্যাগ সিরেমনি, সেইফ ফ্রম হার্ম, পাইওনিয়ারিং এন্ড এস্টিমেশন, ফান এন্ড গেমস, প্রকৃতি পর্যবেক্ষণ ও ক্যাম্পাস পরিচিতি, ট্রেজার হান্টের মতো বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুই প্রতিষ্ঠানের ৬০ জন রোভার গার্ল ইন রোভার স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।
আয়োজনে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মাজহারুল হোসেন তোকদার, সহকারী অধ্যাপক, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ। উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ড. মো. জহিরুল আলম, ডেপুটি রেজিস্ট্রার, বাকৃবি।
আয়োজকরা জানান, স্কাউটিংয়ের মূল চর্চার পাশাপাশি ভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোভারদের পারস্পরিক যোগাযোগ অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পেলে তাদের সাংগঠনিক দক্ষতা বাড়ে। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতার চর্চাও এতে আরও শক্তিশালী হয়। এই লক্ষ্য মাথায় রেখেই দুই বিশ্ববিদ্যালয়ের রোভারদের নিয়ে প্রথমবারের মতো এই ফ্রেন্ডশিপ ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়।