top1

জামায়াত জোটে যাচ্ছেন কর্নেল অলি

Published

on

জাতীয় রাজনীতিতে বড় ধরনের মেরুকরণ ঘটতে যাচ্ছে। বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছেন।

আজ রোববার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

সূত্র মতে, জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে অলি আহমদের এলডিপি ছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশও থাকছে।

এনসিপিকে অন্তত ৩০টি আসন দেওয়া হচ্ছে এবং ইসলামী আন্দোলনও কাছাকাছি সংখ্যক আসন পাচ্ছে। এলডিপিকে ৬টি আসন ছেড়ে দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। এছাড়া এবি পার্টি ৩-৪টি আসন পেতে পারে।

এদিকে জোটের স্বার্থে জামায়াত তাদের বেশ কিছু আসনে প্রার্থী পরিবর্তন করছে। ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে রাওয়ার সভাপতি কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক এবং হবিগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদেরের মনোনয়ন চূড়ান্ত করা হচ্ছে। বিকেলের সংবাদ সম্মেলনে আরও কিছু চমকপ্রদ ঘোষণা আসতে পারে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version