top2

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

Published

on

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় এসে পৌঁছেছেন তার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এদিকে জোবাইদা রহমানের ঢাকায় পৌঁছানোর খবর এলেও, খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে সৃষ্ট জটিলতা এখনো কাটেনি। এর আগে আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের আমিরের পক্ষ থেকে খালেদা জিয়াকে বহন করার জন্য বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসার কথা ছিল, সেটি কারিগরি ত্রুটির কারণে আসছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version