top3

পাসপোর্ট প্রাপ্তির ভোগান্তি কমাতে সরকারের নতুন উদ্যোগ

Published

on

পাসপোর্ট প্রাপ্তি নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভোগান্তি নিরসনে সরকার নতুন একটি পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, দলিল লেখকদের মতো পাসপোর্ট কার্যক্রমেও কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিবন্ধিত সহায়তাকারী হিসেবে অনুমোদন দেওয়া হবে।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে পাসপোর্ট নিয়ে অভিযোগ বহু দিনের। দেশের অধিকাংশ মানুষ জানেন না কীভাবে সঠিকভাবে আবেদন করতে হয়। ফলে অনেকেই দালালচক্র বা অসাধু মধ্যস্বত্বভোগীদের খপ্পরে পড়ে অতিরিক্ত অর্থ ব্যয় ও হয়রানির শিকার হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version