top3

বিএনপির আরও ১৪ নেতাকে বহিষ্কার

Published

on

দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জ জেলা বিএনপির অধীন বিভিন্ন ইউনিটের ১৪ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বিএনপির সব পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হলো।

বহিষ্কৃত নেতারা হলেন- আ.স.ম. খালিদ (সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি), অ্যাডভোকেট আমিরুল হক (সাবেক যুগ্ম সম্পাদক, জেলা বিএনপি), মইনুল হক (সাবেক সভাপতি, গৌরারং ইউনিয়ন বিএনপি), ইছাক আলী (সদস্য, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি), আব্দুল মজিদ (সদস্য, পৌর বিএনপি), মো. বকুল মিয়া (যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপি), ফরিদ উদ্দিন (সদস্য, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপি), উছমান গণি (সদস্য, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি), রমজান আলী (৪র্থ যুগ্ম আহ্বায়ক, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি), সুকেশ দেবনাথ (সদস্য, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি), মো. জাকির হোসেন (যুগ্ম আহ্বায়ক, ধনপুর ইউনিয়ন বিএনপি), বুরহান উদ্দিন (সদস্য, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি), জিল্লুর রহমান তালুকদার (সাবেক সদস্য সচিব, জাতীয়তাবাদী সৈনিক দল, বিশ্বম্ভরপুর) ও মোজাম্মিল হক (সদস্য, ফতেহপুর ইউনিয়ন বিএনপি)।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বহিষ্কারাদেশের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গৌছ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version