top1

বেরোবির ১২৩ তম সিন্ডিকেট সভায় ১১ জনকে স্থায়ী বহিষ্কার, তিন শিক্ষকের পদ অবনমন ও ছাত্রী হলের নামকরণের সিদ্ধান্ত

Published

on

বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১২৩তম সিন্ডিকেট সভায় তিন শিক্ষকসহ ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার, তিন শিক্ষকের পদ অবনমন এবং নির্মাণাধীন ছাত্রী হলের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে সিন্ডিকেটের ১২৩তম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চূড়ান্ত রায়ের পরিপ্রেক্ষিতে তিন শিক্ষক এবং আট কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

স্থায়ীভাবে বহিষ্কৃত তিন শিক্ষক হলেন গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম।

এ ছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহাবুবার রহমান ওরফে বাবু, তৎকালীন সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান ওরফে তুফান, সেকশন অফিসার মো. মনিরুজ্জামান পলাশ, এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল, নিরাপত্তাকর্মী নূর আলম মিয়া এবং এমএলএসএস এ কে এম আমির হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের পদ অবনমনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে অবনমন করা হয়েছে।

সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রী হলের নাম ‘বেগম খালেদা জিয়া হল’ করার প্রস্তাবও সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী জানান, আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের কপি পাওয়ার পর বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। এরপর সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ১৬ জুলাই রংপুরে বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।

বেরোবির ১২৩তম সিন্ডিকেট সভায় ১১ জনকে
স্থায়ী বহিষ্কার, তিন শিক্ষকের পদ অবনমন ও ছাত্রী হলের নামকরণের সিদ্ধান্ত

আনাস মাহমুদ; বেরোবি প্রতিনিধি,

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ১২৩তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চূড়ান্ত রায়ের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের তিন জন শিক্ষক এবং ৮ জন কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১১ জনকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রী হলের নামকরণ ‘বেগম খালেদা জিয়া হল’ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এছাড়া যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ রশীদুল ইসলামকে অধ্যাপক পদ থেকে সহযোগী অধ্যাপক, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে সহযোগী অধ্যাপক পদ থেকে সহকারী অধ্যাপক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শামীম হোসেনকে সহকারী অধ্যাপক পদ থেকে প্রভাষক পদে অবনমনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version