top3

ভাটারায় গ্যাস লিকেজে আগুন, দগ্ধ একই পরিবারের তিন সদস্য

Published

on

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে নতুন বাজার ১০০ ফুট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহীনের ভাগনি হাফসা আক্তার (৮)।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বাসাটিতে তিতাসের গ্যাস সংযোগ ছিল। ধারণা করা হচ্ছে, রাতে গ্যাসের লিকেজের কারণে কক্ষের ভেতরে গ্যাস জমে যায়। পরে ভোরে রান্নার সময় বা অন্য কোনো আগুনের উৎস থেকে সৃষ্ট স্ফুলিঙ্গে গ্যাসে আগুন ধরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শাহীনের শরীরের প্রায় ৫০ শতাংশ, ফাহিমা আক্তারের ৪৫ শতাংশ এবং হাফসা আক্তারের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনজনেরই অবস্থা সংকটাপন্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version