রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যায়নরত ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কালীগঞ্জ পরিবার’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মেহেদী হাসান সভাপতি এবং আরিফ আলভী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে মনোনীতরা হলেন – সহসভাপতি ফাহিম শাহরিয়ার, সানজিদা বিনা, আরিফিন রিফাত, মুসলিমা খাতুন ও তাসফিয়া আশরাফ অরিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. অপু হোসেন, তাসনিম হোসাইন তিশি, সাফায়েত হাসান আলিদ ও সানজিদা মীম।
সাংগঠনিক সম্পাদক রুমন খান এবং সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রিতা চক্রবর্তী ও তৌহিদুল ইসলাম তৌহিদকে। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে ইমন চৌধুরী, প্রচার সম্পাদক বায়েজিদ, দপ্তর সম্পাদক রফিক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অরণ্য, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক প্রভা সাহা, শিক্ষা সম্পাদক নাজিয়া ইসলাম নূপুর, ক্রীড়া সম্পাদক লিখন, সমাজসেবা সম্পাদক সাদিকুর রহমান, আইটি সম্পাদক তামিম হোসেন এবং আপ্যায়নবিষয়ক সম্পাদক পদে মারিয়া মেহজাবীন শম দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত এই কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে এম শামিম, সৌরভ দত্ত, রাহাতুল আমিন রাব্বি, তাবাসসুম কবীর, হাসানুজ্জামান হাসান ও মুজাহিদ হাসান এবং সাধারণ সদস্য হিসেবে জিয়ম আফরোজ, ফাতেমা আক্তার মীম ও লিজা খাতুনকে রাখা হয়েছে।