top3

কুষ্টিয়ায় ৮ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

Published

on

কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ জানুয়ারি) অভিযানে সদর উপজেলায় ৪টি এবং মিরপুর উপজেলায় ৪টি,মোট ৮টি ইটভাটায় ২৯লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় এসব ইটভাটা ভেঙে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এসময় তিনি বলেন, অবৈধ ইটভাটা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এমদাদুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version