লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় পুত্র সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে।
সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, পশ্চিম লিবিয়ার জিনতান শহরে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
তিনি গত এক দশক ধরে এ শহরেই অবস্থান করছিলেন।
আল জাজিরা আরবির লিবিয়া সংবাদদাতা আহমেদ খলিফা বলেন, ধারণা করা হচ্ছে সাইফ গাদ্দাফিকে খুন করা হয়েছে।
সাইফ গাদ্দাফি গাদ্দাফির ছেলেদের মধ্যে সবচেয়ে পরিচিত ও ক্ষমতাধর ছিলেন। ২০১১ সালে বাবার পতনের পর তিনি গ্রেপ্তার হলেও পরবর্তীতে পরে মুক্তি পান। তিনি দেশটির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টাও করেন।