রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে মার্কিন শিক্ষাবিদসহ খ্রিস্টান সম্প্রদায়ের সাক্ষাৎ 

Published

on

বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিটের নেতৃত্বে খ্রিস্টান সম্প্রদায়ের ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিটের নেতৃত্বে খ্রিস্টান সম্প্রদায়ের ১০ সদস্যের প্রতিনিধি দল। 

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি, সংখ্যালঘুদের অধিকার, পারস্পরিক সহাবস্থান ও সামাজিক শান্তি বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক আলোচনা হয়।

এ সময় জামায়াত আমির বলেন, বাংলাদেশ একটি বহুধর্মীয় ও বহুসাংস্কৃতিক দেশ। এ দেশের সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। জামায়াতে ইসলামী সব সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে।

প্রতিনিধি দলের পক্ষ থেকে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয় তুলে ধরা হয় এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। ড. গর্ডন ক্লিংগেনশমিট বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং এ ধরনের সংলাপ অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।

জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সাইফুল্লাহ মানসুর।

প্রতিনিধি দলে ছিলেন ন্যাশনাল খ্রিস্টান ফেলোশিপ অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মার্থা দাশ, বাংলাদেশ ইভানজেলিক্যাল রিভাইভাল চার্চের চেয়ারম্যান রেভারেন্ড বনি বাড়ৈ, টিচার ফর পাস্তর ইন বাংলাদেশের ফরমার লেজিসলেটর ড. গর্ডন প্রমুখ।

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলকে নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, জোট নিয়ে কোনো সমস্যা নেই। আমরা আলোচনার মাধ্যমে সব বিষয় সমাধান করার চেষ্টা করছি৷ জোট নিয়ে আলোচনায় সর্বোচ্চ উদারতা দেখাচ্ছে জামায়াত। জোটের সব দলগুলোর মধ্যে এখনও সৌহার্দপূর্ণ সম্পর্ক বিদ্যমান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version