Connect with us

top2

টকশোতে জাবি শিক্ষিকার ‘মিথ্যা’ তথ্য উপস্থাপন, মির্জা গালিবের চ্যালেঞ্জ

Published

on

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা অধ্যাপক নাহরিন আই খান।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টকশোরই সহ-আলোচক, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

সোমবার (২৭ অক্টোবর) তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী সময়ে জামায়াত-শিবিরকে সিস্টেমেটিকভাবে ভিলিফাই করা হয়েছিল। মিথ্যার সঙ্গে আরও মিথ্যা মিশিয়ে এক ধরনের ফিকশন তৈরি করা হয়েছিল। দুঃখজনক হলেও, অনেকে এখনও একই কাজ করতে চাইছেন।

ড. মির্জা গালিব জানান, জিটিভির এক টকশোতে একজন সহ-আলোচক বলেন, সিরাজগঞ্জ জামায়াতের সেক্রেটারি বলছেন, আওয়ামী লীগের পালিয়ে যাওয়া লোকদের স্ত্রীদের উপর জামায়াতের হক আছে।’

পরে সিরাজগঞ্জ জামায়াতের সেক্রেটারি ফোন করে বিষয়টি অস্বীকার করেছেন। বরং তিনি বলেছেন, আওয়ামী লীগের সাধারণ ভোটাররা ৫ আগস্টের পরে আমাদের দ্বারা কোনো ক্ষয়-ক্ষতির শিকার হননি। এই কারণে তারা আমাদের ভোট দিতে পারে।

ড. গালিব বলেন, যিনি অভিযোগ করছেন যে ওই সেক্রেটারি এমন কথা বলেছেন, তার প্রমাণ থাকা উচিত। যাচাই-বাছাই না করে ফেসবুকের ফটোকার্ড দেখে এই ধরনের অভিযোগ করা ঠিক নয়। ভুল হলে তা স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত।

তিনি আরও উল্লেখ করেন, চ্যানেল ২৪-এর আরেকটি টকশোতে বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা জামায়াতকে সমালোচনা করতে গিয়ে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলে শিবিরের অস্ত্র দিয়ে পুরো বিশ্ববিদ্যালয় দখল করা যেত। কিন্তু তিনি খালেদ মহিউদ্দিনের সঙ্গে এক টকশোতে শুনেছেন, শফিকুল ইসলাম মাসুদ শুধুমাত্র শিবির সম্পর্কিত কথাগুলো কোট করেছেন।

ড. গালিব বলেন, রাজনৈতিক দলের নেতাকর্মীরা একে অপরকে সমালোচনা করতে পারে। কিন্তু ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য বা প্রোপাগান্ডা দেওয়া গ্রহণযোগ্য নয়। মিথ্যা তথ্য দিয়ে কাউকে থামানো সম্ভব হলে, আওয়ামী লীগই ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকত।

এর আগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা অধ্যাপক নাহরিন আই খান একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারির উদ্ধৃতি দিয়ে মন্তব্য করেন। পরে ওই নেতা বিষয়টি স্পষ্ট করেন এবং বলেন, আমি কোথাও এই ধরনের কথা বলিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

Published

on

By

চট্টগ্রামের ফৌজদারহাটে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে প্রথমে আগুন লাগে এবং পরে তা পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কুমিরা স্টেশনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

Continue Reading

top2

লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

Published

on

By

ইসরায়েলের বিমান হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলি লারিজানি প্রাণ হারিয়েছেন। এ হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি। খবর বিবিসির।

প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, লারিজানি হত্যার চূড়ান্ত প্রতিশোধ নেওয়া কথা জানিয়েছেন হাতামি। এক বিবৃতিতে তিনি বলেন, “উপযুক্ত সময় ও স্থানে অপরাধী আমেরিকা এবং রক্তপিপাসু জয়নিস্ট শাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত প্রতিরোধমূলক এবং অনুতাপজনক জবাব দেওয়া হবে।”

বিবৃতিতে লারিজানিকে শহীদ আখ্যা দিয়েছেন ইরানের সেনাপ্রধান। 

এদিকে, লারিজানির মৃত্যুর ‘প্রতিশোধ’ হিসেবে ইতোমধ্যেই মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা বলছে, ইরানের হামলায় মধ্য ইসরায়েলে দু’জন নিহত হয়েছেন। এছাড়া কাতার, সৌদি আরব, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে হামলার সাইরেন বাজতে শোনা গেছে।

কাতারের প্রতিরক্ষা বাহিনী বলছে, আমাতের সশস্ত্র বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইন্টারসেপ্ট করেছে। আর কুয়েতের ন্যাশনাল গার্ড সাতটি মানবহীন ড্রোন ভূপাতিতের কথা জানিয়েছে।

অন্যদিকে, লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রাজধানী বৈরুতে তীব্র শব্দ শোনা গেছে। 

Continue Reading

top2

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

Published

on

By

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ধর্মীয় প্রতিনিধিদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহযোগিতা প্রদানের লক্ষে এই বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো ওই বার্তায় জানানো হয় যে, এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের ধর্মীয় সেবকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কেবল ইমাম ও মুয়াজ্জিনদেরই নয়, বরং দেশের সব ধর্মের ধর্মীয় প্রতিনিধিদের এই সম্মানী কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, একই দিনে মসজিদের খাদেম, মন্দিরের পুরোহিত ও সেবায়েত এবং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদেরও এই সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। সরকারের এই উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের জীবনমান উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই ঘোষণার পর ধর্মীয় প্রতিনিধিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষিত এই সম্মানী কার্যক্রম বাস্তবায়নের ফলে সারা দেশের কয়েক হাজার ধর্মীয় সেবক সরাসরি উপকৃত হবেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্বচ্ছতা বজায় রেখে এই সম্মানী বন্টন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এটি দেশের সামগ্রিক ধর্মীয় কাঠামোর প্রতি সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Continue Reading

Trending