Connect with us

জাতীয়

টঙ্গী থেকে ইমাম অপহরণ; ইসকনের ভূমিকা ও প্রশাসনের নীরবতা উদ্বেগজনক: জমিয়ত

Published

on

টঙ্গী থেকে একজন সম্মানিত ইমামকে বারবার হুমকি দেওয়া, এরপর অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে গিয়ে হাত-পা শিকল দিয়ে বেঁধে ফেলে রাখার ঘটনা একটি জঘন্য, অমানবিক ও সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজ, যা কোনো সভ্য রাষ্ট্রে মেনে নেওয়া যায় না।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

নেতৃদ্বয় এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগের সঙ্গে বলেন,ইসকনের মতো একটি সংগঠনের বিরুদ্ধে বারবার ধর্মীয় উস্কানি, আলেম সমাজকে অপমান ও নির্যাতনের অভিযোগ উঠছে, অথচ প্রশাসন নীরবতা পালন করে যাচ্ছে।

বিবৃতিতে তারা আরো বলেন,ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে এমন বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না। যদি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে জনমনে ক্ষোভ বাড়বে এবং দেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।

তারা অপহরণে জড়িত ইসকন সংশ্লিষ্টদের দ্রুত সনাক্ত ও গ্রেফতার করতে, অপহৃত ইমামের চিকিৎসা নিশ্চিত করতে, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী এসব অপকর্মের জন্য ইসকনের কার্যক্রমের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে এবং দেশের ইমাম-আলেম সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়

মহেশখালী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আয়াত উল্লাহ, সেক্রেটারি বেলাল

Published

on

By

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির মহেশখালী (ডিগ্রী) কলেজ শাখার ২০২৬ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আয়াত উল্লাহ এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বেলাল ভুঁইয়া।

বুধবার (৮ এপ্রিল) মহেশখালী শাখা ছাত্রশিবিরের উত্তর-দক্ষিণ শাখা সভাপতির উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

দায়িত্বপ্রাপ্ত কলেজ শাখার সভাপতি আয়াত উল্লাহ খোমেনি বলেন, ‘আমি প্রস্তুত ছিলাম না। অর্পিত দায়িত্বভার যেন সঠিকভাবে পালন করতে পারি দোয়া প্রার্থী। সাধারণত ছাত্রশিবির গতানুগতিক কোনো সংগঠনের মতো নয়। বরং বুদ্ধিবৃত্তিক ভিশনারি ইসলামী সংগঠন। নতুন প্রজন্মকে স্বপ্ন দেখানো এবং আগামী প্রজন্ম তৈরি করতে শিবির সর্বদা প্রস্তুত।’

Continue Reading

top1

সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ

Published

on

By

সংসদে সরকারি চাকরি (সংশোধন) বিল- ২০২৬ পাস হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬ সংসদে উত্থাপন করলে তা পাস হয়।

এই বিলের আওতায় সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্ব শাসিত সংস্থাসমূহে চাকরিতে প্রবেশের বয়স ৩২ এবং প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিতে স্ব স্ব বিধিমালা বহাল

Continue Reading

top1

রোববার থেকে শুরু হবে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

Published

on

By

দেশে হাম পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় আগামী রোববার (৫ এপ্রিল) থেকে উপজেলা পর্যায়ে রোগটির টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বেশি আক্রান্ত এলাকায় আগে টিকা দেওয়া হবে। আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় টিকা পৌঁছে যাবে। স্বাস্থ্যকর্মীদের সবধরনের ছুটি বাতিল করেছে সরকার।

সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বরিশাল ও ময়মনসিংহ—এই ছয় জেলায় হাম বেশি ছড়িয়েছে। ইতোমধ্যে সাত শতাধিক মানুষ হামে আক্রান্ত হয়েছে। মারা গেছে পঞ্চাশের বেশি।

হামের টিকাদানে অন্তর্বর্তী সরকারের গাফিলতি ছিল বলে অভিযোগ উঠেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখন বিলম্ব না করে সরকারের ত্বরিত কর্মসূচি হাতে নেওয়া উচিত। গুরুত্ব না দিলে হাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। একজন রোগী ১৬ থেকে ১৮ জনের মধ্যে হাম ছড়াতে পারে।

দেশে হামের টিকা শিশুদের সাধারণত দুইভাবে দেওয়া হয়। দেশের প্রায় ১ লাখ ২০ হাজার টিকাকেন্দ্রে নিয়মিত এই টিকা দেওয়া হয়। গ্রামাঞ্চলে সরকারের মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা এই টিকা দেন। সিটি করপোরেশন ও অন্যান্য শহর এলাকায় এই টিকা দেন সিটি করপোরেশনের টিকা কর্মীরা (ভ্যাকসিনেটর) এবং এনজিও কর্মীরা।

এর বাইরে কয়েক বছর পরপর জাতীয় ক্যাম্পেইনের মাধ্যমে দেশব্যাপী কয়েক দিনের মধ্যে সব শিশুকে টিকা দেওয়া হয়। নিয়মিত কর্মসূচিতে ৯ মাস বয়সী শিশুকে হামের টিকার প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সী শিশুকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। জাতীয় ক্যাম্পেইনের সময় ৯ মাস বয়স থেকে শুরু করে ১০ বছর বয়স পর্যন্ত সব শিশুকে টিকা দেওয়া হয়। দেশে সর্বশেষ জাতীয় ক্যাম্পেইন হয়েছিল ২০২০ সালের ডিসেম্বর মাসে।

Continue Reading

Trending