top1

‘দেশে রাজনৈতিক জোটের একটি আল্লাহর কাছে জবাবদিহিতে বিশ্বাসী, আরেকটি না’

Published

on

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল মাহবুব উল আলম (অব.) বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন স্পষ্টভাবে দুই ভাগে ভাগ হয়ে গেছে—একটি জোট আখেরাত ও আল্লাহর কাছে জবাবদিহিতে বিশ্বাস করে, আরেকটি বিশ্বাস করে না। কোন ধারায় দেশের মেধা ও শক্তি ব্যয় করা উচিত, তা প্রত্যেককেই নিজ বিবেক দিয়ে নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার রাত ৯টায় জামায়াতে ইসলামী আয়োজিত ‘In Recognition of Service and Sacrifice: A Salute to Our Distinguished Veterans’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব বলেন।

মাহবুব উল আলম বলেন, “বিশ্বের মতো বাংলাদেশেও দুই ধরনের রাজনৈতিক জোট তৈরি হয়েছে। এক জোট আল্লাহর সাক্ষাৎ ও আখেরাতের জবাবদিহিতে বিশ্বাস করে, আরেক শিবির করে না। তাই কার পাশে দাঁড়াবেন, কোথায় আপনার মেধা–শক্তি দেবেন—এটা আপনাদের নিজের সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, পেশাগত জীবনে রাষ্ট্রের ট্যাক্সের অর্থে যে সুবিধা পেয়েছেন, এখন অবসরে এসে শুধু গল্ফ খেলে বা আরামে সময় কাটালে চলবে না। “এখন দেশের কাছে ঋণ শোধ করার সময়,” মন্তব্য করেন তিনি।

অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভিন্ন দিক থেকে আগ্রাসন চলছে উল্লেখ করে তিনি বলেন, “এই আগ্রাসনগুলো মোকাবিলা করা আমাদের দায়িত্ব। আগের প্রজন্মের মতো আমরাও দেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে।”

পরবর্তী প্রজন্মকে নিরাপদ ও সম্মানজনক বাংলাদেশ দেওয়ার জন্য কাজ করা এখনই জরুরি উল্লেখ করে তিনি বলেন, “স্যাক্রিফাইস করতে হবে—যা পারেন, যতটুকু পারেন, দেশের জন্য করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version