top1

নির্বাচনী প্রচারণা শেষ, ইসিতে বাড়ছে অভিযোগ

Published

on

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। প্রচারণা শেষ হলেও নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জমা পড়া থেমে নেই। বিভিন্ন রাজনৈতিক দল ও জোট সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে ইসির কাছে উদ্বেগ জানিয়েছে।

ইসি জানায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা শতাধিক মামলা করেছেন এবং জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ভোট সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে নির্বাচনী এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষের ২৪ ঘণ্টা পর পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার ভোটার ও অনুমোদিত ব্যক্তিরা ছাড়া অন্য কেউ সেখানে থাকতে পারবেন না।

ভোটের দিন নিরাপত্তা ও নজরদারি জোরদারে বিমান বাহিনীর ড্রোন ব্যবহার করে পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। দুই ঘণ্টা পরপর ভোটের হার আপডেট দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের।

এদিকে ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন বহনের বিষয়ে শিথিল অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে, দায়িত্ব পালনে এতে কোনো বাধা সৃষ্টি হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version