top2

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

Published

on

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নির্ধারিত দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনের মতো এদিন সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজের দপ্তরে অফিস করতে আসেন তারেক রহমান। এর কিছুক্ষণ পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তার সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামও উপস্থিত ছিলেন।

গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরদিন ‍বুধবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত থেকে কুশল বিনিময় করেন এবং প্রধানমন্ত্রী প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সচিবালয়ে তার দপ্তরে কাজ শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version