top2

ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক গ্রাহকদের বিশেষ ছাড়

Published

on

প্রাইম ব্যাংক পিএলসি ও দেশের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেডের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেড থেকে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্য ছাড় পাবেন।

আজ বুধবার গুলশানে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষর হয়।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ফেয়ার ফেস হোল্ডিংসের বিভিন্ন আবাসিক প্রকল্পে ফ্ল্যাট কেনার সময় মোট মূল্যের ওপর ৫ শতাংশ ছাড় পাবেন। এতে করে গ্রাহকদের আধুনিক ও মানসম্মত আবাসনে বিনিয়োগ আরও সহজ ও সাশ্রয়ী হবে।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ। ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নূর আলম শেখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ফেয়ার ফেস হোল্ডিংসের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. রিয়াজ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইলভিত্তিক উন্নত সেবা ও কার্যকর আর্থিক সমাধান প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে, যা তাদের স্বপ্নের আবাসন বাস্তবায়নে ভূমিকা রাখবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version