top3

বাকৃবিতে সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিভুজ’ এর সভাপতি ড. জিয়াউল, সম্পাদক ফাহিম

Published

on

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিভুজ’-এর ২০২৬-২৭ মেয়াদের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন পশুপালন অনুষদের শিক্ষার্থী মোহাম্মদ ফাহিম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে ত্রিভুজের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে বাকৃবির সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ত্রিভুজ। তবে ৫ আগস্ট-পরবর্তী বিভিন্ন বাস্তবতায় সংগঠনটির নিয়মিত কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। এ অবস্থায় সংগঠনটিকে পুনরায় সক্রিয় ও সুসংগঠিত করার উদ্যোগ নেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়াউল হক।

তাঁর নেতৃত্ব, দিকনির্দেশনা ও উৎসাহে শিক্ষার্থীদের নতুন করে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এ কাজে ফাহিম, সিয়াম, তাশফিক ও ইমামসহ কয়েকজন সংস্কৃতিপ্রেমী শিক্ষার্থী সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটির ঐতিহ্য ধরে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় আরও বেশি সম্পৃক্ত করা এবং নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version