ক্যাম্পাস

বিশ্বের ২১ টি দেশের ৮১ টি ছবি নিয়ে শাবিপ্রবিতে সুপার আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু

Published

on

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের (সুপা) উদ্যোগে প্রথম পর্বের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ডি এর নিচতলায় সংগঠনটির উপদেষ্টারা এ প্রদর্শনীর উদ্বোধন করেন । এ আলোকচিত্র প্রদর্শনীটি ৮ আগস্ট সন্ধ্যা ৮ টা পর্যন্ত চলবে বলে জানান সংগঠনটির আয়োজকরা।

পরবর্তীতে আলোকচিত্র প্রদর্শনীর দ্বিতীয় পর্ব ঢাকা আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে ২৮ ও ২৯ আগস্ট দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, “এই প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪ হাজারেরও বেশি আলোকচিত্র জমা পড়েছিল। এর মধ্য থেকে ভারত, স্পেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ইথিওপিয়া, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও মেক্সিকোসহ ২১টিরও বেশি দেশের প্রায় ৫০০টি আলোকচিত্র প্রাথমিকভাবে অন্তর্ভূক্ত করা হয়। দেশ বিদেশ থেকে জমা পড়া এসব আলোকচিত্রের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে বিচারমন্ডলী চূড়ান্ত প্রদর্শনীর জন্য মোট ৮১টি ছবি নির্বাচিত করেছেন। “

এসব আলোকচিত্র বাছাইয়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভির মুরাদ, প্রখ্যাত আলোকচিত্রী মিশুক আশরাফুল আওয়াল ও শফিকুল আলম কিরণ।

এ প্রদর্শনীর নির্বাচিত ছবিগুলো একক (ক্যামেরা), মোবাইল এবং ফটো স্টোরি মোট তিনটি ক্যাটাগরিতে প্রদর্শিত হবে। পুরো প্রদর্শনীর জন্য প্রাইজমানি হিসেবে ৪০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। এই আলোকচিত্র প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version