top1

ভূমিকম্প আতঙ্কে জবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

Published

on

ডেস্ক নিউজ 

গত শুক্রবার ও শনিবার দেশে অনুভূত হওায ভূমিকম্পের পর নিরাপত্তা উদ্বেগের কারণে হল বন্ধের মৌখিক ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। এতে শিক্ষার্থীদের সোমবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুর থেকেই নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল থেকে শিক্ষার্থীদের ব্যাগ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বের হতে দেখা গেছে।

এবিষয়ে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা বলেন, আগামীকাল সোমবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন একটি মৌখিক ঘোষণা দিয়েছে এখনো নোটিশ আসেনি।

এদিন দুপুরে দেখা গেছে, ছাত্রী হল থেকে অনেক শিক্ষার্থী বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে অনেকে এখনো দ্বিধায় রয়েছেন। কিছু শিক্ষার্থী অভিযোগ করেছেন, হঠাৎ করে হল ছাড়ার নির্দেশের কারণে তারা সমস্যায় পড়েছেন, কারণ টিউশনসহ অন্যান্য কাজ রয়েছে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশ দীর্ঘমেয়াদি সমাধান নয়। আবার কেউ মনে করছেন, হল বন্ধের সিদ্ধান্ত যৌক্তিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version