top3

ভোটের ছুটিতে ঘরমুখী মানুষের চাপ, মহাসড়কে তীব্র যানজট

Published

on

গাজীপুর প্রতিনিধি

আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের সরকারি ছুটিতে শিল্পাঞ্চল গাজীপুর থেকে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। এর ফলে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে।

অতিরিক্ত যাত্রী চাপ ও যানবাহনের ধীরগতির কারণে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে পড়েছেন উত্তর ও দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা। সোমবার বিকেল থেকেই সাভার–আশুলিয়া, টঙ্গী, শ্রীপুরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হয়।

মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন বাসস্ট্যান্ডে শ্রমিকদের দীর্ঘ সারি দেখা গেছে। অনেকেই দীর্ঘ সময় বাসের অপেক্ষায় থাকছেন। নির্বাচনী ছুটির এ ভিড় ঈদের সময়ের যাত্রাচাপের সঙ্গে তুলনীয় হয়ে উঠেছে।

যাত্রীদের অভিযোগ, সুযোগ নিয়ে কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছে। তবে পরিবারের কাছে ফেরার তাগিদে ঝুঁকি নিয়েই যাত্রা করছেন তারা।

পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ছুটির শেষ দিকে কার্যকর ব্যবস্থাপনা না থাকলে যানজট আরও তীব্র হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version