top1

মোবাইল নিষিদ্ধের অর্থ সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ করে দেওয়া : হাসনাত আবদুল্লাহ 

Published

on

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে হঠকারী ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এই সিদ্ধান্ত ভোট চুরি ও অনিয়মের সুযোগ করে দেওয়ার শামিল।

রোববার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো ভোটারদের নিজ নিজ মোবাইল ঘরে রেখে কেন্দ্রে যেতে বাধ্য করা। এমনকি মোজো সাংবাদিকতা বা সিটিজেন জার্নালিজমও এতে কার্যত নিষিদ্ধ হয়ে যাচ্ছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও এলাউড না। এটা স্পষ্টত হঠকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছে থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায়।

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে না যাওয়ার কোনো লজিক নেই। এমনটা আগে কখনো দেখিনি। এটার মানে কোনো বিপদ হইলেও কল করে কাউকে জানানো যাবে না। অনেকে নিরাপত্তাহীনতার জন্য মোবাইল নিতে না পারলে ভোট দিতেও যাবে না। 

সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক কোনো কাজে দিবে না। মোবাইলের মাধ্যমে সাংবাদিকরা যেভাবে ভূমিকা রাখতে পারবে, অনিয়ম জালিয়াতির চিত্র দেখাতে পারবে তা ক্যামেরা পারবে না। কেন্দ্র দখল-ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত ফোন কার্যকর হবে। সাথে সাথেই ভিডিও রেকর্ড হয়ে যাবে। হয়ত এসব জালিয়াতির ভিডিও কেউ করতে না পারে; সে জন্য ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এটা সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ করে দেয়া।অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version