রাজধানীর মহাখালীর আমতলী এলাকার একটি ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭ টা ০৭ মিনিটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল ফারুক রূপালী বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় একটি বহুতল ভবনে সন্ধ্যা ৭টা ০৭ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে সময় লাগতে পারে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানাতে পারেন নি তিনি।
এর আগে, বুধবার (২৮ জানুয়ারি) বিকেল রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।\
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত কাঁচাবাজারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।