top1

শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ বাড়ানোর হুঁশিয়ারি ইরানের

Published

on

ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি উচ্চারণ বলেছে, শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরো বাড়ানো হবে। রবিবার (৮ মার্চ) তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিব, বির আল-সাবা এবং যুক্তরাষ্ট্রের আল-আযরাক বিমান ঘাঁটিতে ‘ট্রু প্রমিস-৪’ অভিযানের ২৮তম হামলা চালিয়েছে।

আমিরুল মুমিনিন (আ.) নামে পরিচালিত এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ও আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। আমেরিকার আল আযরাক বিমান ঘাঁটি হচ্ছে সবচেয়ে বড় বিমান পরিচালনার ঘাঁটি এবং সেখানে কয়েক দফায় হামলা চালানো হয়েছে।

এদিকে, ইসরায়েলের তেল আবিব ও বির আল সাবাহ সামরিক ঘাঁটিতে ইরান ভারী ও ব্যাপক ক্ষমতাসম্পন্ন খাইবার শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে আরো বলেছে, আগামী ঘণ্টা এবং দিনগুলোতে আগ্রাসী ইসরায়েল-মার্কিন অবস্থানের ওপর হামলার পরিধি আরও বাড়ানো হবে এবং সে সম্পর্কে খবরাখবর সময়মতো ইরানের জনগণকে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version