top1

শিক্ষা-শিল্পের সেতুবন্ধনে পাবিপ্রবিতে মুক্ত আলোচনা, ইবি ভিসির অংশগ্রহণ

Published

on

ইবি প্রতিনিধি

‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ স্লোগানকে সামনে রেখে শিক্ষা ও শিল্পখাতের মধ্যে বিদ্যমান দূরত্ব কমিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে “Dialogue on University-Industry Collaboration” শীর্ষক মুক্ত আলোচনা।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সরকারি-বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বিকেল ৩টায় শুরু হওয়া অনুষ্ঠানটি চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. রাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। গেস্ট অব অনার ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ প্রামানিক।

আলোচনায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), স্কয়ার গ্রুপ, রবি, বেঙ্গল গ্রুপ, ইউনিভার্সাল গ্রুপ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জাপানি কোম্পানি এবং আরআরপি গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর বরাত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে।

এসময় প্রধান অতিথি অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন বলেন, “সরকার উদ্ভাবন, গবেষণা এবং দক্ষ জনশক্তি তৈরিতে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করা হবে।”

বিশেষ অতিথি অধ্যাপক ড. মতিনুর রহমান শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, “মেধা ও দক্ষতার সমন্বয়ের মাধ্যমে শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তুলতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version