রাজনীতি

শীর্ষ আলেমদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানালেন তারেক রহমান

Published

on

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন’ শীর্ষক সংবাদের প্রেক্ষিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।

বুধবার (১১ ফেব্রয়ারি) বিকেলে তারেক রহমানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলীর গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএনপি চেয়ারম্যান বলেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম-ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে।

তিনি মনে করেন, আলেম-ওলামাদের স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারেক রহমান আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় করণীয় সম্পর্কে সঠিক দিকনির্দেশনা পাবে।

তিনি আশা প্রকাশ করেন, ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে আলেম-ওলামাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি পুনরায় দেশের পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও তাদের সমর্থন ও দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version