সর্বশেষ

সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

Published

on

গাজীপুর মহানগরীর পুবাইলের নয়নেপাড়া এলাকার রেল ক্রসিংয়ে সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে দুই সন্তানসহ ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক মা বলে জানিয়েছে পুলিশ।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।

নিহতরা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হোসেনের মেয়ে হাফেজা খাতুন মালা (৩৫)। তবে তার দুই ছেলে-মেয়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গাজীপুর মহানগরের মোবাইল রেলগেট এলাকায় বেলা সাড়ে ১১ টার দিকে মা হাফেজা খাতুন তার দুই শিশু সন্তানকে নিয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় সামনের দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনটি এসে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন কাছাকাছি আসলে তারা এবং গেটম্যান তাকে সরে যেতে বললেও হাফেজা তাতে কোনো কর্ণপাত করেননি। পরে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মা, মেয়ে ও তার ছেলে মারা যায়।  

ওসি আতিকুল ইসলাম জানান, এক মা আর দুই সন্তানের মৃত্যু হয়েছে। তারা ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলেই জানতে পেরেছি। তদন্তে বিস্তারিত জানা যাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version