জাতীয়

৫৫ শতাংশ মানুষ চাচ্ছে অনলাইনে ক্লাস, চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: শিক্ষামন্ত্রী

Published

on

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ইতিমধ্যে আমি পরিসংখ্যান করেছি ৫৫ শতাংশ মানুষ চাচ্ছে যেন অনলাইনে ক্লাস যায়। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি উপস্থাপন করা হবে। সেখানে আলোচনা হবে তারপর সিদ্ধান্ত আসবে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, ‘জ্বালানি তেল সংকটের সময় স্কুল পর্যায়ে ক্লাস নিয়ে দুই ব্যবস্থা নিয়েই আলোচনা চলছে।’

তিনি বলেন, ‘ইতিমধ্যে আমি পরিসংখ্যান করেছি ৫৫ শতাংশ মানুষ চাচ্ছে যেন অনলাইনে ক্লাস যায়। কিন্তু সম্পূর্ণ অনলাইনে যদি যায় তাহলে আমরা আবার অসামাজিক হয়ে যাব।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন-সশরীরে এই দুই ব্যবস্থা সমন্বয়ে ক্লাস বিষয়ে আলোচনা চলছে।

বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়টি উপস্থাপন করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version