ক্যাম্পাস

ইবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের নতুন সভাপতি উম্মে সালমা লুনা

Published

on

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগে নতুন সভাপতি হিসেবে বিভাগের সহকারী অধ্যাপক উম্মে সালমা লুনাকে নিয়োগ করা হয়েছে। 

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে পরবর্তী তিন বছরের জন্য এ নিয়োগ করা হয়। 

অফিস আদেশে বলা হয়, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত সহকারী অধ্যাপক জনাব মোঃ শহিদুল ইসলাম চাকুরী হতে সাময়িকভাবে বরখাস্ত হওয়ায় তদ্বস্থলে বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক সহকারী অধ্যাপক জনাব উম্মে সালমা লুনা কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক ১৬/১১/২০২৫ তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য উক্ত বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

এবিষয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি সহকারী অধ্যাপক উম্মে সালমা লুনা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি এ দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। বিভাগে যেন কোনো সেশন জট না থেকে সে বিষয়ে খেয়াল রাখবো। সার্বিকভাবে বিভাগের উন্নয়নে কাজ করে যাবো। এ ব্যাপারে আমি সকলের সহযোগিতা চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version