ক্যাম্পাস

গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. খোকন কুমার দত্ত

Published

on

শাকিল আহমেদ, গোবিপ্রবি প্রতিনিধি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোকন কুমার দত্তকে জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২৮ জুন (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনাউজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ২৩(৫) ধারা অনুযায়ী বিএমবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোকন কুমার দত্তকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হলো।

ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. খোকন কুমার দত্ত বলেন, “প্রশাসনের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাকে জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দিয়েছেন। আমার আগ্রহ হলো এই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের যেসব ডিন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে সবার সহযোগিতায় যাতে আমরা একসাথে একটা পরিবর্তন আনতে পারি বা ভালোর দিকে যেতে পারি সেদিকে লক্ষ্য রেখে কাজ করব। স্টুডেন্টদের যেন সুবিধা বৃদ্ধি পায় সেজন্য এবং ভালো ফলাফল টা বৃদ্ধি পায় এটা আমি প্রত্যাশা করি। “

ল্যাব ও গবেষণা বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ল্যাব ও গবেষণার জন্য যা কিছু আছে তা খুব একটা পর্যাপ্ত না হলেও এটা দিয়ে অনেক কাজ করা সম্ভব কিন্তু আমাদের এখানে তা হয়না। আমি এগুলো ব্যবহার করে গবেষণার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবো যেন তারা ভালো কিছু শিখতে পারে। ‘

এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন। এছাড়া স্বাক্ষরিত চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, নিয়োগটি ২৮ জুন থেকে কার্যকর হবে। তবে তাঁকে আনুষ্ঠানিক যোগদানপত্র দাখিল করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version