top2

নাগরিকদের আমানতের পাহারাদার হতে চায় জামায়াত

Published

on

ঋণখেলাপিদের ছায়া দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখানো হাস্যকর। আমাদের বেগম পাড়া গড়ার কোনো খায়েস নেই। আমরা মানুষের টাকা লুটপাট করতে আসিনি, আমরা আপনাদের আমানতের পাহারাদার হতে চাই। চৌকিদার হতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বিচারের নামে অবিচার করে আমাদের ১১ জন শীর্ষ নেতাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। পাঁচজনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে এবং ছয়জনকে জেলের ভেতরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। বিশ্ববিখ্যাত মুফাসসেরে কোরআনকেও রহস্যজনকভাবে খুন করা হয়েছে।

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশপ্রেমিক সেনাসদস্য এবং সাধারণ মানুষের ওপর চলা জুলুমের তীব্র নিন্দা জানান তিনি।

জামায়াতে ইসলামীর আমির বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে আপনি আজাদির পক্ষে। ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সে জন্যই এই ‘হ্যাঁ’ ভোট দরকার। আমরা পেছনে কামড়াকামড়ি করতে চাই না, বরং সমৃদ্ধ আগামীর দিকে এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, যে দলের কর্মীরা চাঁদার জন্য নিজের ভাইদের জীবন কেড়ে নেয়, তাদের বিষয়ে জনগণকে নতুন করে ভাবতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে দেশের মানুষের শাসক নয়, বরং প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version