ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ( ববি) সাংস্কৃতিক অঙ্গনে আয়োজিত পলাশকুড়ির অভিষেক ৩.০ অনুষ্ঠানে দর্শকদের মুগ্ধ করেছে আবৃত্তি আসর, বরিশাল বিশ্ববিদ্যালয়-এর সমন্বিত পরিবেশনা “নবীন প্রাণে নতুন সুর”। গত ৩ সেপ্টেম্বর গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের গ্রাুউন্ড ফ্লোরে পলাশকুড়ি অনুষ্ঠানটি আয়োজিত হয় ।
লাল-সবুজের আবহ, প্রাণবন্ত মঞ্চসজ্জা এবং আবেগঘন উপস্থাপনায় পরিবেশনাটি হয়ে ওঠে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। আবৃত্তির সঙ্গে সংগীতের সুনিপুণ সংমিশ্রণ দর্শকদের মধ্যে সৃষ্টি করে ভিন্নমাত্রার অনুভূতি, যা উপস্থিত শ্রোতাদের করতালিতে বারবার প্রতিফলিত হয়।
পরিবেশনায় অংশ নেন রেজওয়ানা ইসলাম, আবু সাঈদ, জোহরা জিমসহ আবৃত্তি আসরের সদস্যরা। তাঁদের কণ্ঠে উচ্চারিত কবিতার পঙ্ক্তি ও সম্মিলিত পরিবেশনা নবীনদের উদ্দীপনা, স্বপ্ন এবং মানবিক চেতনার বার্তা তুলে ধরে। পরিবেশনায় সংগীত সহযোগিতায় ছিলেন জারিন তাসনিম।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা জানান, আবৃত্তি ও সংগীতের এমন সমন্বিত পরিবেশনা পুরো মঞ্চকে প্রাণবন্ত করে তোলে এবং পলাশকুড়ির আবহে নতুন মাত্রা যোগ করে।
পলাশকুড়ির অভিষেক ৩.০-এ আবৃত্তি আসরের এই পরিবেশনা প্রমাণ করেছে শব্দ, সুর ও আবেগ একত্রিত হলে একটি মঞ্চ উঠতে পারে অনুভূতির এক অনন্য উৎসব।