রাবি প্রতিনিধি:
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে সবুজ আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে সাইভা বিভা মনোনীত হয়েছেন।
আজ বুধবার (১৯ আগস্ট) শাখার দপ্তর সম্পাদক আবিদা সুলতানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ নবগঠিত এই কমিটির অনুমোদন দেয় ।
নবমনোনীত সভাপতি সবুজ আহমেদ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পূর্বে তিনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাবি শাখার সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে তরুণ লেখকদের চিন্তা, মনন ও সৃজনশীলতার বিকাশে একটি বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে শাখার পূর্ববর্তী কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে লেখালেখি ও পাঠচর্চার পরিসরকে আরও বিস্তৃত করতে সভা -সমাবেশ, মানসম্মত কর্মশালা, সেমিনার – সিম্পোজিয়াম সহ নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে।’
নবমনোনীত সাধারণ সম্পাদক সাইভা বিভা বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পূর্বে তিনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিভা বলেন, ‘নবীন লেখকদের নিয়মিত লেখালেখি ও পাঠচর্চায় সম্পৃক্ত করার পাশাপাশি কর্মশালা, পাঠচক্র ও নানামুখী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে লেখক হিসেবে আত্মপ্রকাশের একটি প্লার্টফর্মে হিসেবে দাঁড় করাতে আমরা একসাথে কাজ করে যাব।’
উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে সারা দেশের ২৩টির অধিক শাখায় কার্যক্রম পরিচালনা করছে।
মাহমুদুল হাসান (নোমান)
১৯ আগস্ট, ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়
০১৫১৬৫০৯৪১৭