Connect with us

ক্যাম্পাস

বুটেক্সে ‘অরণ্যের সুর – ফোক ফেস্ট ২.০’ অনুষ্ঠিত

Published

on

অভিষেক দত্ত, বুটেক্স প্রতিনিধি 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাহিত্য সংসদের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘অরণ্যের সুর ~ ফোক ফেস্ট ২.০’, যেখানে লোকজ সংস্কৃতি, সুর ও আবহে মুখরিত হয়ে উঠেছিল পুরো ক্যাম্পাস। ব্যস্ত নগর জীবনে হারিয়ে যাওয়া লোকজ সুর ও প্রাচীন সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই আয়োজন করা হয় এ উৎসবের।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর থেকে বিশ্ববিদ্যালয় মাঠে বসে নানা পণ্য ও হস্তশিল্পের স্টল, যেখানে শিক্ষার্থীরা নিজের হাতে তৈরি নানা জিনিস বিক্রি করেন এবং বিভাগীয় কুইজ প্রতিযোগিতা হয়।  সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব, যেখানে বাউল গান, পালাগানসহ বিভিন্ন লোকজ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। 

সাহিত্য সংসদের এই উৎসবের সূচনা হয় গত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে পাঠচক্র ও সাহিত্য কথনের মাধ্যমে। ১৩ অক্টোবর সোমবার বুটেক্সের কদমতলায় অনুষ্ঠিত হয় পথ নাটক। ১৪ অক্টোবর ফিল্ম ফেস্টিভ্যাল, থিয়েটার কর্মশালা ‘হাতে খড়ি’ এবং ১৫ অক্টোবর শর্টফিল্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বুটেক্স সাহিত্য সংসদের সভাপতি সৌরভ চৌহান বলেন, “অরণ্যের সুর শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটি আমাদের শেকড়ের সঙ্গে পুনঃসংযোগের এক আন্তরিক প্রয়াস। আজকের প্রজন্ম প্রযুক্তির জগতে যতই এগিয়ে যাচ্ছে, ততই হারিয়ে যাচ্ছে আমাদের লোকজ সুর, প্রাচীন গল্প আর গ্রামীণ ঐতিহ্যের রেশ। আমরা চেয়েছি, ‘অরণ্যের সুর’-এর মাধ্যমে সেই বিস্মৃত সুরকে আবার ফিরিয়ে আনতে, তরুণদের মনে ছুঁয়ে দিতে লোকসংস্কৃতির সৌন্দর্য। এই আয়োজনের প্রতিটি দিন, প্রতিটি পর্বের মাধ্যমে আমরা চেয়েছি মানুষ যেন অনুভব করে—লোকজ সংস্কৃতি কোনো অতীতের নিদর্শন নয়, বরং তা আমাদের জীবনের অংশ, আমাদের পরিচয়ের অবিচ্ছেদ্য ধারা। আধুনিকতার ভিড়ে থেকেও আমরা যেন ভুলে না যাই আমাদের নিজস্ব সুর, আমাদের মাটির গন্ধ। এই চেতনা বাঁচিয়ে রাখাই ‘অরণ্যের সুর’-এর মূল উদ্দেশ্য।”

বুটেক্স সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক অর্পণ সাহা বলেন, “বুটেক্সে এতগুলো সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখেছি, সবসময় একটা ইচ্ছা কাজ করত—যদি কোনোদিন এমন একটা বড় আয়োজন নামানোর সুযোগ পাই, তাহলে নিজের সর্বোচ্চটা দিয়ে সেটা সফল করার চেষ্টা করব। এইবার সেই সুযোগটা পেয়েছি, তাই শুরু থেকে শেষ পর্যন্ত নিজের মতো করে যতটুকু পারি মন দিয়ে কাজ করার চেষ্টা করেছি। তবে একটা কথা না বললেই নয়, জুনিয়র ব্যাচ গুলো যদি আমাদের পাশে না থাকতো তাহলে হয়তো আমরা এই  আয়োজন কখনোই করতে পারতাম না, তাদের অসংখ্য ধন্যবাদ যাদের নিরলস পরিশ্রমে আমাদের এই আয়োজন করতে পেরেছি। কতটা ভালো করতে পেরেছি সেটা সত্যিই জনিনা , সেটা হয়তো দর্শক, অংশগ্রহণকারী আর সবার অনুভূতিই বলতে পারবে। তবে সবচেয়ে ভালো লেগেছে—গতকাল সবাই মিলে যেভাবে একসাথে অনুষ্ঠানটা উপভোগ করেছি, সেটার অনুভূতি সত্যিই ভাষায় বোঝানো কঠিন। সেই মুহূর্তটা আমার কাছে অনেক স্পেশাল ছিল। আশা করি আগামী দিনে বুটেক্স সাহিত্য সংসদ আরও বড় পরিসরে, আরও সৃজনশীল ও প্রাণবন্ত আয়োজনের মাধ্যমে সবাইকে চমকে দেবে এবং এই ধারাবাহিকতা আরও এগিয়ে নিয়ে যাবে।”

রাতে জনপ্রিয় ব্যান্ড জলের গানের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ‘অরণ্যের সুর ~ ফোক ফেস্ট ২.০’ এর সমাপনী ঘটে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইবি উপাচার্য

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী-সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন।

শনিবার (২১ মার্চ) সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে তিনি ঈদের এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বাণীতে উপাচার্য বলেন, পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জীবনে সৌহার্দ, সহমর্মিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর সবার মাঝে আত্মশুদ্ধি, উদারতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে মিলিত হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পরিবারের প্রতি ঈদুল ফিতরের প্রীতি সালাম জানিয়েছেন তিনি।

ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, পবিত্র রমজান মাসের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা গ্রহণ করে বর্তমান নবনির্বাচিত সরকারের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

Continue Reading

ক্যাম্পাস

স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১৯’ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Published

on

By


গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১৯’ ব্যাচের ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করে শিক্ষার্থীরা।

ইফতার মাহফিলে অংশ নিয়ে ওই ব্যাচের শিক্ষার্থী কাজী সায়হাম বলেন, ‘আমরা এখন সবাই বিভিন্ন জায়গায় থাকি। কেউ পড়াশোনা করছে কেউ চাকরি করছে। এতো দিন পরে সবাই একত্র হয়েছি। খুব ভালো লাগছে। আশা করি ভবিষ্যতেও এমন আয়োজন আরও হবে।’

আরেক শিক্ষার্থী আরাফাত হোসেন পিয়াস বলেন, দীর্ঘদিন পরে সবাই একসাথে হয়েছি। সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে বসে ইফতার করছি। আমাদের এ ভাতৃত্ববোধ যে সবসময় থাকে, এটাই প্রত্যাশা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক শিক্ষার্থী এ ইফতার মাহফিলে অংশ নেয়।

Continue Reading

ক্যাম্পাস

২ ঘণ্টার ব্যবধানে চলে গেলেন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী

Published

on

By

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুই সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) বিকেলে এসব ঘটনা ঘটে। এর মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা রিজুর মৃত্যু হয়েছে বাসার ছাদ থেকে পড়ে। আর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থী দীপা দাস দাম্পত্য কলহের জেরে তিনি ‘আত্মহত্যা’ করতে পারেন বলে মনে করছেন সহপাঠীরা।

জানা গেছে, জাককানইবির রিজু ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তার স্বামী মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।

অপরদিকে ‘আত্মহত্যা’ করা দীপা দাস গোবিপ্রবির বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়া এলাকার নিজ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, ঘটনার দিন বিকেলে স্বামীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয় দীপার। পরে তিনি তার স্বামীকে একটি ঘরে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরবর্তীতে তার স্বামী বাড়ির দারোয়ানকে ডেকে ঘরের দরজা ভেঙে পাশের ঘরে গিয়ে দেখেন, তিনি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন।

দীপা দাসের সহপাঠী বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেরভাস বিশ্বাস বলেন, তার আত্মহত্যার বিষয়টি আমরা এখনো পুরোপুরি জানতে পারিনি। তবে দাম্পত্য কলহের জেরে ঝগড়ার পর গতকাল বিকেলে তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। তার মৃত্যুর খবর পেয়ে আমরা খুবই শোকাহত।

আরেক সহপাঠী রিফাত ইসলাম বলেন, দীপা দাস ছিলেন অত্যন্ত অমায়িক, মেধাবী এবং পড়াশোনায় অনেক ভালো। আমিও জানতে পেরেছি যে, স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আমরা এবং বাংলা পরিবার গভীরভাবে শোকাহত।

উল্লেখ্য, দীপা দাসের মৃত্যুর বিষয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Continue Reading

Trending