চলতি বছরের মার্চে ব্যক্তিজীবনের কারণে আলোচনায় আসেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তখন জানা যায়, স্বামী আবু সাইয়িদ রানার সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। স্বামীর পরকীয়াকে বিচ্ছেদের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া গত বছরের নভেম্বর থেকেই তারা আলাদা থাকছিলেন বলে জানা গেলেও এ বিষয়ে তখন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মৌসুমী।
এবার সুখবর জানালেন অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানান, তিনি মা হতে চলেছেন। অনুষ্ঠানে সহকর্মীদের উদ্দেশে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলেন, “আমি মা হতে চলেছি রে, এই দেখ আমার সন্তান।”
শুধু মাতৃত্বের খবরই নয়, একই অনুষ্ঠানে দ্বিতীয় বিয়ের বিষয়টিও প্রকাশ্যে আনেন মৌসুমী হামিদ। প্রথম সংসার ভাঙার পর দীর্ঘদিন এ নিয়ে নীরব থাকলেও এবার নতুন জীবনের অধ্যায় এবং আসন্ন মাতৃত্বের সুখবর একসঙ্গেই সবার সঙ্গে ভাগ করে নিলেন তিনি।
তিনি বলেন, আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এজন্য স্বামীসহ এসেছি মা হওয়া খবর দিতে।
এ সময় স্বামী আব্দুল ওয়াদুদকে পরিচয় করিয়ে দেন অভিনেত্রী। জানান বেশ আগেই তাদের বিয়ে হয়েছে। তার কথায়, আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। যে কারণেই বিয়ে সিদ্ধান্ত নিই। সবকিছুর জন্য দোয়া চাই।
২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন রানা-মৌসুমী। পারিবারিক সিদ্ধান্তে হয়েছিল বিয়ে। সে সময় মৌসুমী বলেছিলেন, রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।
মৌসুমীর যাত্রা শুরু লাক্স সুপারস্টার প্রতিযোগিতার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দায়। অর্জন করেন জনপ্রিয়তা। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ওটিটি মাধ্যমে কাজ করেও হয়েছেন প্রশংসিত