top1

মেসে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Published

on

জবি প্রতিনিধি;

পুরান ঢাকার কলতাবাজার এলাকার একটি ভাড়া মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম রাকিবা সুলতানা (২০)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাকিবা কলতাবাজার পানির পাম্প এলাকার একটি মেসে বসবাস করতেন। রোববার সারাদিন তার কক্ষের দরজা বন্ধ ছিল। সন্ধ্যার দিকে তার এক বান্ধবী দরজায় ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেলে বিষয়টি বাড়িওয়ালাকে জানান।

পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস হাসান জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে এবং পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version