রাবি প্রতিনিধি
রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব-এর ২০২৫–২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন সাদ উদ্দিন সাদী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেবা আনিকা চৌধুরী।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন আহমদ ভবনের ২০৬ নম্বর কক্ষে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
নবঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলিম খান ফারহান, তাজনিন হাসান তনু, ফারদিনা সরকার, জেমিমা রশিদ ও কামরুজ্জামান ফাহাদ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. রিফাত, তানিমুল ইসলাম, ফেরদৌস ইসলাম শুভ, শরীফুল ইসলাম ও তামান্না আক্তার।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে সামিয়া ইসলাম, দপ্তর সম্পাদক জাকিয়া রোজা, পরিকল্পনা সম্পাদক মিস কারিমা, জনসংযোগ সম্পাদক সজীব শেখ, গবেষণা সম্পাদক সুমাইয়া আফরিন তিশা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহিমা ফেরদৌস কথিকা, তথ্যপ্রযুক্তি সম্পাদক আবদুল মতিন এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে নৌশিন তাবাসসুম অর্পা দায়িত্ব পালন করবেন।
বার্ষিক সাধারণ সভায় ক্লাবের উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মির্জা আ ফ ম রাশিদুল হাসান, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান শামীম এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কামাল পাশা উপস্থিত ছিলেন। তারা নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও গবেষণাভিত্তিক করার আহ্বান জানান।
‘এডুকেশন, ইনোভেশন ও রিসার্চ’—এই তিন মূলমন্ত্রকে সামনে রেখে ২০১৯ সালে যাত্রা শুরু করে ক্লাবটি। সংশ্লিষ্টরা জানান, এটি দেশের প্রথম স্বতন্ত্র শিক্ষা বিষয়ক ক্লাব হিসেবে পরিচিত। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থী ও তরুণদের মধ্যে গবেষণা, উদ্ভাবন ও শিক্ষাবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে।
এ বছর ক্লাবটির পঞ্চম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ২০২৫ সালে ক্লাবটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর অধীনে সরকারি নিবন্ধন লাভ করেছে, যা এর কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।