ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাবিপ্রবি ছাত্রশক্তির নিন্দা

Published

on

শাবিপ্রবি প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা।

সোমবার (৫ অক্টোবর) সংগঠনটির যুগ্ম সদস্যসচিব আবরার বিন সেলিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে দেশীয় ও বিদেশি লাঠিসোটা নিয়ে ছাত্রদলের শোভাযাত্রার সময় ভিডিও ধারণকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার অভিযোগ উঠেছে। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতেই সমকাল, আগামীর সময়, দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের আহত করা হয়।

 বিবৃতিতে নেতাকর্মীরা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা শুধু তাঁদের নিরাপত্তার জন্য হুমকি নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপরও আঘাত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকেরা যাতে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।

 হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ ছাড়া ক্যাম্পাসে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে গণতান্ত্রিক ও নিরাপদ শিক্ষার পরিবেশের অপরিহার্য শর্ত হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version