শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত সমিতির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সহ-সভাপতি পদে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আযহার মাহমুদ এবং সাধারণ সম্পাদক পদে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহরাব হোসাইন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে সহ-সাধারণ সম্পাদক শিহাব আকতার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া অন্তর, দপ্তর সম্পাদক ইলা আক্তার, শিক্ষা ও ক্যারিয়ার সম্পাদক নাজমুন নাহার, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. সাহাদ উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জিয়াউর রহমান এবং প্রচার, বিপণন ও প্রকাশনা সম্পাদক মো. জোবায়ের হোসেন সম্পদ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ক্রীড়া সম্পাদক কাওসার আহমেদ, বিতর্ক সম্পাদক সায়মা আক্তার, গণমাধ্যম ও জনসংযোগ সম্পাদক ফারদিন আল সিয়াম এবং সমাজকল্যাণ সম্পাদক ফোরকানুল গনি জিহান নির্বাচিত হয়েছেন
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অণুজ্যোতি দাশ অহন, মো. আবু হুজাইফা, মো. আব্দুল্লাহ আল মাহিন, লিমন সিকদার ও মাহমুদুল হাসান ভুইয়া চয়ন।
কমিটির অন্যান্য সদস্য নাজমুল হুদা, মো. সোহানুর রহমান সোহান ও মো. দেলোয়ার হোসেন ,সাকিব আহমেদ চৌধুরী, মো. রাব্বি ইসলাম, সুচি, খন্দকার রাশিদ আনজুম লাবিব, অঙ্কন চন্দ্র দাস শিবু, আল নাহিয়ান নাহিন, সারিয়ার আরাফাত, ইয়াছীর আরাফাত সিফাত, সাঈম আহমেদ সাকিন ও নাজিয়া হাসান।