ক্যাম্পাস

শেখ হাসিনার ফাঁসির রায়ের খুশিতে ইবিতে শিক্ষার্থীদের মাঝে বাতাসা ও মিষ্টি বিতরণ বিতরণ  

Published

on

ইবি প্রতিনিধি 

মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণায় মিষ্টি ও বাতাসা বিতরণ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার পর ইবির ঝাল চত্বরে শিক্ষার্থীদের মাঝে বাতাসা বিতরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), ইবি শাখা। একই সময় ঝাল চত্বরে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করে ইনকিলাব মঞ্চের ইবি প্রতিনিধিরা।

এর আগে, ঝাল চত্বরে সকাল থেকেই রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করে শাখা বৈছাআ।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক ও ইনকিলাব মঞ্চের প্রতিনিধি তানভীর মাহমুদ মন্ডল বলেন, জুলাইয়ে গণহত্যা ও দীর্ঘ সতেরো বছর জুলুম ও দুর্নীতির দায়ে অভিযুক্ত শেখ হাসিনার আজ একটি ঐতিহাসিক রায় হলো। এ রায়টিই আমাদের প্রত্যাশা ছিল। আমরা প্রত্যাশা করি অনতিবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এ রায় কার্যকর করবে।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, আজ জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। এতে আমরা খুশি। কিন্তু আমরা চাই শেখ হাসিনা ও তার দোসরদের ভারত থেকে এনে এ রায় যেন অতি দ্রুত কার্যকর করা হয়। তাহলেই যারা বাংলাদেশপন্থি, যারা জুলাইয়ের আকাঙ্খাকে ধারণ করে, তারা শান্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version