top1

সিলেটে র‍্যাব সদস্যকে ছুরিকাঘাতে হত্যা, পালাতে গিয়ে শিশুকে জিম্মি

Published

on

সিলেট নগরীতে ছুরিকাঘাতে র‍্যাবের সদস্য ইমন আচার্য্য নিহত হয়েছেন। ধাওয়ার পর এক শিশুকে জিম্মি করেন সন্দেহভাজন হামলাকারী। শিশুটিকে উদ্ধারের পর তাকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর ক্বীন ব্রিজ এলাকার এই ঘটনা। সিলেট কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির এসব নিশ্চিত করেছেন।

নিহত ইমন আচার্য্য র‍্যাব-৯ এর সদস্য ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক ব্যক্তির নাম আসাদউল আলম বাপ্পী।

ওসি বলেছেন, দুপুর ১২টার দিকে ক্বীন ব্রিজ এলাকায় বসে থাকা মাদকসেবীদের ধাওয়া করে পুলিশ। এ সময় বাপ্পী দৌড়ে পালানোর চেষ্টা করেন। সাদা পোশাকে ঘটনাস্থলে থাকা র‍্যাব সদস্য তাকে আটকাতে গেলে বাপ্পী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঢুকে পড়েন তোপখানা এলাকার একটি বাসায়।

সেখানে এক শিশুর গলায় ছুরি ধরে জিম্মি করেন বাপ্পী। পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে দীর্ঘ সময় চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করে। আটক করা হয় তাকে।

গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পর দুপুর দেড়টার দিকে মারা যান র‍্যাব সদস্য ইমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version