top1

সীমান্ত পারাপারের সময় ৬ বাংলাদেশি আটক

Published

on

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী ও শিশুসহ ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে বিজিবি এক ই-মেইল বার্তায় জানায়, শনিবার রাতে পলিয়ানপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলারের কাছ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিনজনকে আটক করে। এ ছাড়া রোববার ভোরে শ্রীনাথপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৬১-এমপি এলাকার একটি রাস্তা থেকে আরও তিনজনকে আটক করে।

আটককৃতদের মধ্যে মাদারীপুর জেলার রাজৈর থানার পুকুরিয়া গ্রামের নিহার বৈদ্য (৪৪) এবং দুইজন শিশু রয়েছে। তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল বলে বিজিবি জানিয়েছে। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পারাপার রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version