top1

হাসিনার রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া

Published

on

আন্তর্জাতিক ডেস্ক 

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় ভারত লক্ষ্য করেছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘একজন কাছের প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং জনগণের স্বার্থ রক্ষায় ভারত কাজ করবে। এ লক্ষ্য আমরা সবসময়, সব ধরনের অংশীদারের সঙ্গে কাজ করে যাব।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন।

রায়ে দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে ফাঁসির আদেশ এবং এক নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচনে সহযোগিতা করায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version