top1

৫ আগস্ট মাথায় গুলিবিদ্ধ হওয়া আশরাফুল আর নেই

Published

on

দীর্ঘ ১৮ মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন জুলাইযোদ্ধা আশরাফুল (ইন্নালিল্লাহি…রাজিউন)। 

রোববার (৮ ফেব্রুয়ারি) জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মিডিয়া সেল থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সূত্রে জানা যায়, আশরাফুল ৫ আগস্ট মিরপুর-১০ এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন। এরপর দীর্ঘ ১৮ মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩ মিনিটে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) তিনি শাহাদাত বরণ করেন।

শহীদ আশরাফুলের মৃত্যুতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গভীরভাবে শোকাহত।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ যোহর দুপুর ২টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version