Connect with us

রাজনীতি

সবকিছুকে ‘মব’ বলা ঠিক হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

Published

on

দেশে ঘটে যাওয়া সব ঘটনাকে ঢালাওভাবে ‘মব’ (Mob) বা গণপিটুনি হিসেবে আখ্যা দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, অনেক ক্ষেত্রে এগুলো সুসংগঠিত ও পরিকল্পিত অপরাধ, যা তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হচ্ছে।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ সদস্য রুমিন ফারহানা তার প্রশ্নে দেশে চলমান ‘মব কালচার’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী প্রায় ২৫০ থেকে ৩০০ মানুষ মবের শিকার হয়ে নিহত হয়েছেন। তিনি নিজেও গত ২১ ফেব্রুয়ারি এমন পরিস্থিতির শিকার হয়েছেন উল্লেখ করে এই সংস্কৃতি বন্ধে সরকারের পদক্ষেপ জানতে চান।

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা ও অপরাধের শ্রেণিবিভাগ জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দায়িত্ব নেওয়ার পর আমাদের দেড় মাসও পূর্ণ হয়নি। সংসদ সদস্য যে পরিসংখ্যান দিয়েছেন তা এই মুহূর্তে আমার কাছে নেই। তবে সবকিছুকে মব বলা ঠিক হবে না। আমাদের সংজ্ঞাগত পার্থক্য বুঝতে হবে।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, গাইবান্ধার পলাশবাড়ীতে থানায় হামলা বা উত্তরা স্কয়ারের মতো বাণিজ্যিক কেন্দ্রে ভাঙচুর করাকে কেবল ‘মব’ হিসেবে দেখা উচিত নয়। এগুলো পরিকল্পিত অপরাধ। এ ধরনের ঘটনায় নিয়মিত মামলা, তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।

সালাউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার দেশে কোনো ধরনের মব কালচার প্রশ্রয় দেবে না। তিনি বলেন, “রাস্তা বা মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা গত অন্তর্বর্তী সরকারের সময় দেখা গেছে, তা আমরা অ্যালাউ (অনুমতি) করব না।”

গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি জানানোর অধিকার নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি বলেন:

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া যাবে।

জনমত সৃষ্টির জন্য সেমিনার বা সিম্পোজিয়াম করা যাবে।

প্রয়োজনে শান্তিপূর্ণ জনসমাবেশ করা যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মব এবং সুনির্দিষ্ট অপরাধের সংজ্ঞা ও এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে আগামী দুই-একদিনের মধ্যে তিনি সংসদ কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে একটি বিস্তারিত বিবৃতি দেবেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজনীতি

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট করে এক ঘণ্টার মধ্যে বহিষ্কার ছাত্রদল নেতা

Published

on

By

গণভোটের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার মাত্র এক ঘণ্টার ব্যবধানে লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত রাকিবুল হাসান উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি জুলাইয়ের আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। পাশাপাশি দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে ‘MD Rakibull Hasan’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন’ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়। এর প্রায় এক ঘণ্টার মধ্যেই জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে তার বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে জেলা শহর ও আদিতমারীতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

বহিষ্কার নিয়ে প্রতিক্রিয়ায় রাকিবুল হাসান বলেন, ‘স্কুল জীবন থেকেই বিএনপির রাজনীতির প্রতি আমার আগ্রহ তৈরি হয়। অন্যায়ের বিরুদ্ধে দলের অবস্থান আমাকে অনুপ্রাণিত করেছে। দশম শ্রেণি থেকেই ছাত্রদলের রাজনীতিতে যুক্ত আছি। জুলাইয়ের আন্দোলনে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি চাই এসব ঘটনার বিচার হোক এবং দেশের মানুষের জন্য গণভোট বাস্তবায়ন করা হোক। কিন্তু একটি ফেসবুক পোস্টের কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে।’

Continue Reading

top1

সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

Published

on

By

জাতীয় সংসদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পাশাপাশি দাঁড়িয়ে জানাজায় অংশ নেন। জানাজা শেষে দুই নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে যাওয়ার সময় ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তাৎক্ষণিক তাকে সংসদ সচিবালয়ে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুই নেতার মধ্যে প্রায় ২০ মিনিটব্যাপী সংক্ষিপ্ত ও হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়। আলাপ শেষে ডা. শফিকুর রহমান বিদায় নিতে চাইলে প্রধানমন্ত্রী তাকে নিজ কার্যালয় থেকে খানিকটা পথ এগিয়ে দিয়ে সৌজন্য প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর এই শিষ্টাচার ও রাজনৈতিক সৌজন্যবোধ উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, “প্রধানমন্ত্রী সবসময়ই যথাযথ সম্মান ও শিষ্টাচার বজায় রাখেন। জাতীয় নির্বাচনের আগে এবং সরকার গঠনের পর বিভিন্ন অনুষ্ঠানে তার এই মার্জিত আচরণ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। আজকের এই সৌজন্য সাক্ষাৎ তারই একটি প্রতিফলন।”

সাক্ষাৎ শেষে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগ করে নিজ দপ্তরে ফিরে যান।

Continue Reading

top1

সংবিধান সংশোধনে এমপিদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

Published

on

By

সংবিধান সংশোধনের বিষয়ে সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের নিয়ে একটি পৃথক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন কোনো প্রস্তাব আনা উচিত নয় যার প্রতিকার আইন সংশোধন ছাড়া সম্ভব নয়।

তিনি উল্লেখ করেন, ‘জুলাই জাতীয় সনদ একটি ঐতিহাসিক রাজনৈতিক দলিল হলেও এর মাধ্যমে সংবিধান স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়নি।’

তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে সংবিধান বিশেষজ্ঞ ও বিশিষ্টজনদের মতামত নেওয়া প্রয়োজন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয়, বরং সর্বসম্মত সমঝোতার মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে চান বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা চাই এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে সংবিধান সংশোধন হোক, যাতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়।’

Continue Reading

Trending