রাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত মুন্সিগঞ্জ ও বিক্রমপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘ’-এর ২০২৬ সালের ৮ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী খালিদ মাহমুদকে সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী সুরাইয়া আক্তারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও কমিটি হস্তান্তর-২০২৬’ অনুষ্ঠানে নতুন এই কমিটির নাম ঘোষণা করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও রাবির ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাদাত হোসাইন এবং উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলাম নতুন কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি রাকিব হাসান, আলামিন হোসেন ও প্রান্ত মণ্ডল; যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা আক্তার ও মো. হাম্মাদুর রহমান; সাংগঠনিক সম্পাদক লামিয়া আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেরুননেসা মনি, কোষাধ্যক্ষ মাহফুজা আক্তার মিহা, সহ-কোষাধ্যক্ষ জুনায়েদ হাসান, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক ইফরা সরদার।
এছাড়া কমিটিতে প্রচার সম্পাদক মো. মেজবাহ দেওয়ান, সহ-প্রচার সম্পাদক মুতাসাদ্দির হাসান ইভান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদ এ এলাহী আকিব, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সায়েম, সাংস্কৃতিক সম্পাদক রিম আক্তার, আইন বিষয়ক সম্পাদক সোহাইল মাহমুদ চৌধুরী, আপ্যায়ন সম্পাদক সালজানা আলম, সহ-আপ্যায়ন সম্পাদক আনিকা আহমেদ উপমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক আরাফান আহমেদ আবির, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সিয়াম, নারী বিষয়ক সম্পাদক প্রীতি সরকার এবং সহ-নারী বিষয়ক সম্পাদক হিসেবে সিদরাতুল মুনতাহা মুসফিকা দায়িত্ব পেয়েছেন।
বিদায়ী সভাপতি মো. ইসহাক বেপারীর সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক মো. জিহাদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সদস্য, অ্যালামনাই ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তারা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বের বিকাশ এবং কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।