Connect with us

আন্তর্জাতিক

হাসিনা ও আসাদুজ্জামানকে ফেরাতে পাঠাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

Published

on

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ফের ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। গত পরশু দিন (শুক্রবার) দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ চিঠি পাঠানো হয়েছে।ভারতে আশ্রিত শেখ হাসিনাকে দেশে ফেরাতে এর আগেও চিঠি দিয়েছিল সরকার। সে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, হাসিনাকে ফেরাতে যে চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠির জবাব এখনো আসেনি। তবে এখন তো পরিস্থিতি আরেক রকম।

এখন শাস্তি দেওয়া হয়েছে। তাদের (ভারত) সঙ্গে আমাদের চুক্তিও আছে। তাকে ফেরত আনতে অফিসিয়ালি আমরা চিঠি দেব।গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতে পালিয়ে যান। তাদের বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

পাঁচ আঙুল দেখিয়ে নেতানিয়াহুর ভিডিও প্রকাশ

Published

on

By

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংবাদ সম্মেলনের একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। অনেকেই বলছেন, নেতানিয়াহু মারা গেছেন এবং তার হাতে পাঁচটি আঙুলের পরিবর্তে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। তাদের ধারণা অনুযায়ী আর্টিফিসিয়াল ইনটিলিজেন্স (এআই) দিয়ে তৈরি ভিডিও।

সেই গুঞ্জনের অবসান ঘটাতে নিজেই ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি। তুমুল বিতর্কের অবসান ঘটিয়েএকটি নতুন ভিডিও বার্তার মাধ্যমে সেই রহস্যের জবাব দিয়েছেন নেতানিয়াহু।

প্রকাশিত এই নতুন ভিডিওতে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুকে বেশ সাবলীল ভঙ্গিতে দেখা যায়। তিনি সরাসরি ক্যামেরার সামনে নিজের দুই হাত তুলে ধরেন এবং স্পষ্ট করে দেখান যে তার হাতে স্বাভাবিক নিয়মেই পাঁচটি আঙুল রয়েছে। ভিডিওর এক পর্যায়ে তাকে কফি নিতে দেখা যায়, যা মূলত তার বেঁচে থাকার এবং স্বাভাবিক কর্মক্ষমতার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এআই দিয়ে তৈরি ভিডিওর দাবিকে নাকচ করে দিয়ে তিনি সরাসরি জনসমক্ষে নিজের উপস্থিতি জানান দিলেন।

নিজের মৃত্যুর গুঞ্জন নিয়ে মজা করে নেতানিয়াহু বলেন, ‘আমি কফির জন্য মৃত (ব্যাকুল)।” আমি আমার জাতিকে সর্বোচ্চ ভালোবাসি।

Continue Reading

top1

মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি আরব ত্যাগের নির্দেশ

Published

on

By

সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ছেড়ে যাওয়ার জরুরি নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস 

এক জরুরি নিরাপত্তা সতর্ক বার্তায় দূতাবাস জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে।

দূতাবাসের মতে, মার্কিন নাগরিকদের নিরাপত্তা এখন ডোনাল্ড ট্রাম্প, মার্কো রুবিও এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস ।

সূত্র: আল জাজিরা

Continue Reading

আন্তর্জাতিক

নেতানিয়াহুর মৃত্যু নিয়ে আবার গুঞ্জন, কোথায় তিনি?

Published

on

By

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ছাড়াই দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি অনুপস্থিত থাকলেন।

জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রোয়া নিউজ জানিয়েছে, বৈঠকটি ইসরায়েলের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে এটি নিয়মিত বৈঠকের অংশ ছিল।

তবে গুরুত্বপূর্ণ এই বৈঠকে নেতানিয়াহুর অনুপস্থিতি নানা জল্পনার জন্ম দিয়েছে। এর আগে ইরান দাবি করেছিল, তাদের হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন। যদিও তেহরান এ দাবির পক্ষে কোনো শক্ত প্রমাণ দেখাতে পারেনি।

এদিকে কয়েকদিন ধরে নেতানিয়াহু প্রকাশ্যে না আসায় তার স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

এর মধ্যে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক জ্যাকসন হিংকল সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুকে উদ্দেশ করে একটি পোস্ট করেন। সেখানে তিনি প্রশ্ন তোলেন, নেতানিয়াহু সত্যিই জীবিত আছেন কি?

Continue Reading

Trending