Connect with us

ক্যাম্পাস

ইবি সায়েন্স ক্লাবের আয়োজনে নবীনবরণ ও ব্রেইন গেইম অনুষ্ঠিত

Published

on

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের নবীন সদস্যদের নিয়ে ‘নবীনবরণ -২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এ নবীনবরণ সম্পন্ন হয়।

এসময় ক্লাবের সভাপতি জুনাইদুল মুস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুর ইসলাম, ক্লাবের প্রধান উপদেষ্টা ও ইবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান চৌধুরী, লালন শাহ হল প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইনজামুল হক সজল, ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি শফিকুল ইসলামসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল। এসময় প্রায় তিনশতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়। 

এসময় নবীনদের নিয়ে ব্রেইন গেমের আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও পূর্বে অনুষ্ঠিত নিউরন চ্যালেঞ্জেরও পুরস্কার বিতরণ করা হয়। 

এসময় ক্লাবের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সাকিব বলেন, আজকের এই নবীনবরণ শুধু একটি ইভেন্ট নয়—এটি আমাদের বিজ্ঞানচর্চার নতুন অধ্যায়। এখানে উপস্থিত প্রতিটি শিক্ষার্থী আমাদের ভবিষ্যৎ—নতুন ভাবনা, নতুন কৌতূহল, নতুন আবিষ্কারের সাহস নিয়ে। তোমাদের একটাই পরিচয়—তোমরা সবাই জ্ঞান–তৃষ্ণার পথযাত্রী। সায়েন্স ক্লাব সেই পথকে আরও সুসংগঠিত, প্রেরণাদায়ী এবং গবেষণামুখী করে তুলতে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি যে, বিজ্ঞান শুধু পাঠ্যবইয়ের বিষয় নয়; এটি প্রশ্ন করার অভ্যাস, বুঝতে চাওয়ার সাহস, আর বিশ্বকে দেখার অন্যরকম দৃষ্টিভঙ্গি।

ক্লাবের সভাপতি জুনাইদুল মুস্তফা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এবারের ফ্রেশারস রিসেপশন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রেকর্ডসংখ্যক—৩১০ জনের বেশি শিক্ষার্থী নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন, যা আমাদের কার্যক্রমের প্রতি শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন। নবীন সদস্যদের অংশগ্রহণ ক্লাবকে আরও গতিশীল ও উদ্ভাবনী কর্মসূচি বাস্তবায়নে অনুপ্রাণিত করবে। আমরা শিক্ষার্থীদের একাডেমিক ও সৃজনশীল দক্ষতা বিকাশে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

Published

on

By

ডিজিটাল রিপোর্ট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী শান্ত দেব (২৩) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অর্ণব দত্ত (২২)। তারা দুজনই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের দুজনের বাড়ি সিলেটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে দুই শিক্ষার্থী হলের পাশের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে পুকুরের মাঝামাঝি অংশে সাঁতার কাটতে গিয়ে তারা পানিতে ডুবে যান।

পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়। প্রায় ২০ মিনিট পর অর্ণবকে এবং প্রায় ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে তাদের চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে এবং তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

top2

পলিসি ক্যাম্পে সারা দেশের ৩০ জনের একজন বেরোবির শিক্ষার্থী আইরিন আক্তার লাবন্য

Published

on

By

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইরিন আক্তার লাবন্য ‘পলিসি ক্যাম্প’-এ অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে নির্বাচিত ৩০ জন তরুণের মধ্যে জায়গা করে নিয়েছেন।

ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট (আইআইডি) ও ইয়ুথ ফর পলিসি (YfP)-এর উদ্যোগে আয়োজিত এ পলিসি ক্যাম্প আগামী ১৫ থেকে ২১ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগ্রহী তরুণদের আবেদন ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এ ৩০ জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে সুযোগ পেয়েছেন আইরিন আক্তার লাবন্য।

ক্যাম্পে অংশগ্রহণকারীদের নীতি প্রণয়ন, নেতৃত্ব, নাগরিক অংশগ্রহণ ও সমসাময়িক বিভিন্ন নীতিগত বিষয়ে ধারণা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণের সুযোগ তৈরিতে বিভিন্ন সেশন, আলোচনা ও কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে আইরিন আক্তার লাবন্য বলেন, “সারা দেশের ৩০ জন তরুণের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। এই ক্যাম্পের মাধ্যমে নীতি প্রণয়ন ও নেতৃত্ব সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের সঙ্গে কাজ করার সুযোগ পাব। অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগিয়ে সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে চাই।”

লাবন্যের এ অর্জনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। জাতীয় পর্যায়ের এমন একটি আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অংশগ্রহণকে ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Continue Reading

top2

জাতীয় ক্রিকেট লিগে প্রাথমিক তালিকায় ইবি শিক্ষার্থী শুভ

Published

on

By

ইবি প্রতিনিধি

আসন্ন ২৮তম জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের হয়ে খেলার জন্য প্রাথমিকভাবে খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মাহফুজুল ইসলাম শুভ।

জানা যায়, মাহফুজুল ইসলাম শুভ শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচ অর্থাৎ ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নিজের সাফল্যের যাত্রা সম্পর্কে অনুভূতি প্রকাশ করে মাহফুজুল ইসলাম শুভ বলেন, “জাতীয় লিগের ৩০ সদস্যের স্কোয়াডে সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। দীর্ঘদিনের পরিশ্রম, অনুশীলন এবং সবার সহযোগিতার ফল হিসেবে আমি এই সুযোগটাকে দেখছি।”

তিনি আরও বলেন, “একইসঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (Physical Education and Sports Science) বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে এই অর্জন আমার জন্য আরও বেশি গর্বের। আমার পরিবার, কোচ, শিক্ষক এবং যারা সবসময় আমাকে সহযোগিতা করেছেন সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই ও পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পর্যায়ে খেলতে চাই।”

শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাসউদ রানা বলেন, আসন্ন ২৮তম জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের প্রাথমিকভাবে খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছে মাহফুজুল ইসলাম শুভ ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে অবশ্যই এটা আমাদের জন্য গর্বের বিষয়। বিভাগের অবদান অনেক ছিল বলেই সে এখানে স্টুডেন্ট থাকা অবস্থায় প্র্যাকটিস করা ও ক্লাবে খেলার সুযোগ পেয়েছে। সে দীর্ঘদিন ধরে ডিভিশনেও খেলেছে।

তিনি আরও বলেন, “সে আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে থেকেই ক্রিকেট প্র্যাকটিস করতো এবং সে প্রফেশনাল ক্রিকেটার ছিল। সে যথেষ্ট ক্রিকেটের প্রতি ডেডিকেটেড ছিল। আমরা তার কাছে ক্রিকেটের আরও উত্তরোত্তর উন্নতি প্রত্যাশা করেছি।”

শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. এস. এম. সরফরাজ নওয়াজ বলেন, “আমাদের বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম শুভ আসন্ন ২৮ তম জাতীয় ক্রিকেট লিগে প্রাথমিক মনোনীত হয়েছে এটা আনন্দের বিষয়। শুধু আমাদের বিভাগ না পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি গর্বের বিষয়।”

Continue Reading

Trending