গোবিপ্রবি প্রতিনিধি :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবির) বিজয় দিবস হলের খাবারে গাছের ডাল, গাছের পাতা ও শিকড় পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
আজ ২৭ জানুয়ারি (মঙ্গলবার) দুপুর ১২:০০ টায় শিক্ষার্থীরা দুপুরের খাবার খাওয়ার সময় মাছ ও পালংশাকের তরকারির মধ্যে গাছের পাতা, ডাল ও পালংকশাকের শিকড় পান। তখন তারা কয়েকটি ছবি তুলে হলের কর্মরত ব্যক্তিদের দেখালে প্রথম পর্যায়ে অস্বীকার করেন। কিন্তু তৎক্ষনাৎ স্বীকার করে এবং পরবর্তীতে সবজি সুন্দর করে বেছে ও ধুয়ে রান্নার কথা জানায়।
খাবারের মান নিয়ে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান হাওলাদার বলেন, “স্বাস্থ্যসম্মত খাবার শিক্ষার্থীদের প্রাণের দাবি। অথচ হলের খাবারের মান একে তো দুর্বল তার উপর অস্বাস্থ্যকরভাবে রান্না করা হচ্ছে। যা শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে বলে আমি মনে করি। এমন অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। “
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহেল ইসলাম বলেন, “হলের খাবারে নিম্নমানের চাল, বাসি তরকারি, অস্বাস্থ্যকর রান্না ও ভেজালের অভিযোগ নতুন নয়- এটি দীর্ঘদিনের বাস্তবতা। সুষম ও নিরাপদ খাবার আমাদের মৌলিক অধিকার। সুস্থ দেহ ছাড়া যেমন সুস্থ থাকা অসম্ভব, তেমনি সুস্থ মন ছাড়া পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় না। আমরা কোনো অনুগ্রহ চাইছি না- আমরা আমাদের ন্যায্য অধিকার দাবি করছি। খাবার নিয়ে ব্যবসা নয়, দায়িত্ব চাই।”
এ বিষয়ে জানতে চাইলে বিজয় দিবস হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি জানিনা জানার চেষ্টা করছি। আর কি পাওয়া গেছে তাও দেখতেছি ‘
উল্লেখ্য, এর আগেও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের ঘটনা জানা৷