Connect with us

top3

আইএসের ‘ভূগর্ভস্থ অস্ত্রভান্ডারে’ যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ হামলা

Published

on

ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর ব্যবহৃত সিরিয়ার একটি ‘ভূগর্ভস্থ অস্ত্রভান্ডারে’ যৌথ হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স।

শনিবার (০৩ জানুয়ারি) গভীর রাতে চালানো এই হামলায় কোনো বেসামরিক নাগরিকের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি। ‘সফল’ অভিযানের পর সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসি ও আল-জাজিরার।

এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে কর্মকর্তারা ওই স্থাপনাটিতে অস্ত্র ও বিস্ফোরক মজুতের ব্যাপারে নিশ্চিত হন। এটি সিরিয়ার মধ্যাঞ্চলের প্রাচীন নগর পালমিরার ঠিক উত্তরে পাহাড়ি এলাকায় অবস্থিত।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানান, ‘আমাদের বিমানগুলো পেভওয়ে ফোর নির্দেশিত বোমা ব্যবহার করে স্থাপনাটিতে প্রবেশের জন্য ব্যবহৃত একাধিক সুড়ঙ্গ লক্ষ্য করে হামলা চালায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করা হয়েছে।’

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, ‘এই অভিযানের সঙ্গে যুক্ত আমাদের সশস্ত্র বাহিনীর সব সদস্যকে তাদের পেশাদারিত্ব ও সাহসিকতার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই।’

অভিযানে যুক্তরাজ্যের টাইফুন এফজিআর৪ যুদ্ধবিমানগুলোকে সহায়তা দিয়েছে আকাশপথে জ্বালানি সরবরাহকারী একটি ভয়েজার ট্যাংকার বিমান।

মন্ত্রণালয় আরও জানায়, ২০১৯ সালে বাঘুজ যুদ্ধে আইএস পরাজিত হওয়ার পর থেকে গোষ্ঠীটির ‘পুনরুত্থান ঠেকাতে’ ব্রিটিশ বিমান বাহিনী সিরিয়ার আকাশে নিয়মিত টহল পরিচালনা করে আসছে।

গত মাসে মার্কিন সেনাবাহিনীও সিরিয়ায় আইএস লক্ষ্যবস্তুতে ‘ব্যাপক হামলা’ চালায়। পালমিরায় এক সন্ত্রাসী হামলায় দুই মার্কিন সেনা ও একজন বেসামরিক দোভাষী নিহত হওয়ার পর সে হামলা পরিচালনা করে যুক্তরাষ্ট্র।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

পরীক্ষার হলে এআই ব্যবহার, পরীক্ষার্থী বহিষ্কার

Published

on

By

বিশ্ববিদ্যালয়গুলোর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে উত্তর মেলানোর সময় এক পরীক্ষার্থীকে আটক করে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম মো. হিজবুল্লাহ ইসলাম অভি।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, বেলা ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ওই শিক্ষার্থীর আচরণে সন্দেহ করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যাচাইয়ে দেখা যায়, তিনি মোবাইলের মাধ্যমে গুগল জেমিনি ব্যবহার করে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছিলেন। পরে তাকে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় বরদাস্ত করা হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হয়েছে।

এদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট সাতটি কেন্দ্রে একযোগে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৮০১ জন। উপস্থিতির হার ছিল ৭২ দশমিক ২৫ শতাংশ।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Continue Reading

top3

পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের ছবি, পোস্ট ঘিরে আলোচনা তুঙ্গে

Published

on

By

সবার চোখ এখন পাকিস্তানের দিকে তাকিয়ে আছে। যুদ্বিবিরতি চুক্তির স্থায়ী সমাধানে ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে মার্কিন ও ইরানের প্রতিনিধিদল। আসন্ন এই বৈঠকের ওপর নির্ভর করছে বিশ্বের অর্থনীতির চাকা এবং মধ্যপ্রাচ্যে শান্তি।

ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। গতকাল শুক্রবারই তিনি ও তার দল পাকিস্তানে পৌঁছেছে। তবে গালিবাফের পাকিস্তান যাত্রার একটি ছবি এখন আলোচনার কেন্দ্রে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বিমানের ফাঁকা বিভিন্ন আসনে সাজিয়ে রাখা হয়েছে দেশটিতে মিনাব স্কুলে হামলায় নিহতদের ছবি ও তাদের ব্যবহার্য জিনিসপত্র।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়েও হামলা চালায়। এতে নিহত হয়েছে দেড় শতাধিক শিক্ষার্থী।

তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই ইরানের পার্লামেন্ট স্পিকারের এমন পোস্ট বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Continue Reading

top3

ইসরায়েলি হামলায় লেবাননে ১৩ নিরাপত্তা সদস্য নিহত

Published

on

By

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরে ইসরায়েলি হামলায় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় এ তথ্য জানায়।

প্রেসিডেন্ট আউন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর বিবিসি।

এর আগে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবলমাত্র আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেবে লেবানন। শুক্রবার (১০ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য জানান তিনি।

এদিকে বৈঠকের দিন ও সময় এখনো নির্ধারণ করা হয়নি। লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা একেবারে নজিরবিহীন নয়, তবে তা খুবই বিরল। সাধারণত দুই দেশ যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ করে থাকে।

২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই আলোচনার উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছিল, যেখানে এর আগে যুক্তরাষ্ট্রের দূতরা উভয় পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা পরিচালনা করেছেন।

ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে অভিযান চালিয়েই যাচ্ছে ইসরায়েল। ইরান এটাকে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে দাবি করলেও ইসরায়েল বলছে, লেবানন যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়।

Continue Reading

Trending